- - -

বীরগঞ্জে প্রধানমন্ত্রী ঈদ উপহার পেল ৬ হাজার ৩৬৪ পরিবার

Print News

বীরগঞ্জে প্রধানমন্ত্রী ঈদ উপহার পেল ৬ হাজার ৩৬৪ পরিবার

 

 

দিনাজপুরের বীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ভিজিএফ’র খাদ্য শস্যের চাল পেয়েছেন বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ৬ হাজার ৩৬৪ টি অসহায় পরিবার। গতকাল শনিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডের হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপস্থিত থেকে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিষ্ণু পদ রায় , ইউপি সচিব মনোরঞ্জন রায়, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দিলীপ কুমার রায়, ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ একাব্বর আলী, মোঃ রাসেল সরকার, মোঃ হাসিনুর রহমান, মোঃ ওমর আলী, মোঃ ভুলু মিয়া, মোঃ পিয়ার আলী। সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ ফেরদৌসী বেগম মোছাঃ আমিনা বেগমসহ ইউনিয়ন পরিষদের সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa