- - -

বীরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন

Print News

বীরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন

 

দিনাজপুরের বীরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩১ সনকে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে বীরগঞ্জ উপজেলায় মঙ্গল শোভাযাত্রা এবং নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উদযাপন করা হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল- ২০২৪) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় নানা বয়সের নারী-পুরুষ, কচিকাঁচা কেউ পাঞ্জাবি, কেউ বাসন্তী শাড়ি পড়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। অংশ গ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন বাহারী রঙের পোশাকে সজ্জিত হয়। মঙ্গল শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাচা, জাতীয় পাখি দোয়েল স্থান পেয়েছে।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদ চত্বরের মাঠ প্রাঙ্গনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা। উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মঈনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা প্রকৌশলী মোঃ জিবরিল আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।

অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে উপজেলার সকল শ্রেণীর কর্মকর্তা – কর্মচারী ও উপজেলা প্রসাশনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদ চত্বরের মাঠ প্রাঙ্গনে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উদ্যোক্তারা বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক বিভিন্ন রকমের পন্য সামগ্রী নিয়ে পরসা সাজিয়ে বসেছে। মেলায় নানা বয়সী হাজার হাজার মানুষের ঢল নামে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa