- - -

বিহারে মিলল বেআইনি অস্ত্র কারখানার সন্ধান, গ্রেফতার ২

Print News

বিহারে মিলল বেআইনি অস্ত্র কারখানার সন্ধান, গ্রেফতার ২

 

ভারতের বিহারে অস্ত্র কারখানার সন্ধান পেল কলকাতা পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার (১৩ নভেম্বর ) রাতে বিহারের তারাপুরে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। সঙ্গে ছিল স্থানীয় পুলিশ ও বিহার পুলিশের এসটিএফ। তল্লাশি অভিযানে একটি খাবারের থালা বানানোর কারখানার নিচে মাটির তলায় গোপন কুঠুরির সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ওই ঘরে দীর্ঘদিন ধরে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি হত। সেখান থেকে বন্দুক- পিস্তলের নানা যন্ত্রাংশ ও উদ্ধার করেছে এসটিএফ। বেআইনি অস্ত্র কারখানার মালিক মহম্মদ মোনাজির হুসেন এবং তার শ‍্যালক মহম্মদ নাসিমকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ জড়িত আছে কিনা তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ, ৬ টি পিস্তলের বাট ও ড্রিলিং মেশিন ছাড়াও প্রচুর কাঁচা মাল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa