- - -

বিশ্ব স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন বুদ্ধ প্রতিবিম্ব উদ্ধার তৎপরতায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ভূমিকা প্রশংসনীয় : আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি

Print News

বিশ্ব স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন বুদ্ধ প্রতিবিম্ব উদ্ধার তৎপরতায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ভূমিকা প্রশংসনীয় : আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি

 

আজ ৭ জুলাই বিকেলে মুকুট নাইট ধাতু চৈত বিহার পরিদর্শনে এসে উল্লেখিত অভিমত ব্যক্ত করেন পটিয়ার মাননীয় সাংসদ। উল্লেখ্য যে, পটিয়া উপজেলাধীন ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট ধাতু চৈত্য বিহারের শত বছরের বুদ্ধ প্রতিবিম্ব ও দান বাক্স গত ১ জুলাই সোমবার গভীর রাতে বিহারের তালা ভেঙ্গে চুরি হয়ে গেছে। তাই পরিদর্শনে আসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, এ সময় পটিয়া উপজেলা নেতৃবৃন্দ,ধলঘাটের নেতৃবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

IMG 20240707 WA0101 300x225

এমপি বলেন, ঘটনার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাকে ফোন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ পরামর্শমূলক আলোচনা হয়। যার প্রেক্ষিতে প্রশাসনের বিভিন্ন সেক্টর এ চুরিকৃত মূর্তি উদ্ধার করার জন্য কাজ করছে। আমরা আশাবাদী অচিরেই আলোর মুখ দেখতে পাব।
এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরিৎ চৌধুরী ও ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক বড়ুয়া বাবু, পটিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগ নেতা অনুজ চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রিটন বড়ুয়া প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa