- - -

বিলোনিয়ায় ইট বোঝাই ক্যান্টার উল্টে চালক নিহত 

Print News

বিলোনিয়ায় ইট বোঝাই ক্যান্টার উল্টে চালক নিহত

 

ভারতের ত্রিপুরার বিলোনিয়া থানা এলাকার চিত্তামারা পুরাতন বাজার নামক স্থানে এক ভয়াবহ পথ দুঘটনায় ইট বোঝাই ক্যান্টার উল্টে গিয়ে গাড়ির চালক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে প্রকাশ, নিহত চালকের নাম নারায়ণ মজুমদার। রাজাপুর এলাকার বাসিন্দা। শুক্রবার (২৯ আগস্ট ) সকালে দ্রুতগতিতে চলা ইট বোঝাই ক্যান্টার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চিত্তামারা পুরাতন বাজার এলাকায় উল্টে যায়। এ ঘটনায় চালক নারায়ণ মজুমদার প্রাণ হারান। ক্যান্টারে থাকা ৩জন ইট ভাটার শ্রমিক ও গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় এলাকাবাসী পৌঁছে আহতদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। দুঘটনার কারণ খতিয়ে দেখতে বিলোনিয়া থানার পুলিশ একটি মামলাদায়ের করে তদন্ত শুরু করেছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa