- - -

বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে চুনারুঘাট কালেঙ্গা রেঞ্জ অভিযান চালিয়ে ডায়না ট্রাক ভর্তি বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সহ ৩ জন আটক

Print News

বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে চুনারুঘাট কালেঙ্গা রেঞ্জ অভিযান চালিয়ে ডায়না ট্রাক ভর্তি বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সহ ৩ জন আটক

 

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে চুনারুঘাট কালেঙ্গা রেঞ্জ অভিযান চালিয়ে ডায়না ট্রাক ভর্তি বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সহ ৩ জন আটক করা হয়েছে । রবিবার দিবাগত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টায় এ অভিযান পরিচালনা পরিচালনা করা হয় । জানা যায় , সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) গোপন সংবাদ পেয়ে তার নির্দেশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন কালেঙ্গা রেঞ্জের ডেপুটি ফরেস্ট রেঞ্জার মোঃ আব্দুল খালিক , ফরেস্টার মোঃ আল-আমীন , শায়েস্তাগঞ্জের ডেপুটি রেঞ্জার মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী সহ একদল স্টাফ কে নিয়ে কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর আগর বাগান এলাকায় বিশেষ টহল অবস্থায় একটি ডায়না ট্রাক ভর্তি বনাঞ্চল সংরক্ষিত ভেতর দেখতে পেয়ে গাড়িটি ধৃত করার জন্য এগিয়ে আসলে গাড়ির চালক বন কর্মকর্তা – কর্মচারীকে দেখে ডায়না গাড়ি দ্রুত বেগে চুনারুঘাট বটতলা দিকে চলে যায় । এসময় বন কর্মকর্তা – কর্মচারীরা গাড়ির পিছু হয়ে চুনারুঘাট বটতলা নামক স্থানে গিয়ে ধাওয়া করে কাঠ ভর্তি ডায়না ট্রাকটি আটক করা হয় । ডায়না ট্রাকে থাকা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা কাঠের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নি । গাড়ির মালিক ও কাঠের মালিক একই ব্যক্তি । আটককৃতরা হলেন – চুনারুঘাট উপজেলার হুর পাড়া গ্রামের মোল্লা বাড়ির মোঃ ছাবু মিয়া ছেলে মোঃ সাকিব মিয়া (২৫), গোবিন্দপুর গ্রামের আব্দুল হামিদ ছেলে মোঃ নূর আলম (২৪), গোয়াসপুর গ্রামের মৃত আব্দুর রউফ ছেলে মোঃ মোজাম্মেল হক সুমিত (২৮) কে আদালতে প্রেরণ করা হয়। এদিকে আটকৃত কাঠ ও ডায়না ট্রাকটি ফরেস্ট রেঞ্জ অফিসে হেফাজতে রয়েছে । এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa