
বিদেশী পিস্তলসহ ব্যাবসায়ী আটক
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল সহ আজিবুল (৩৫) নামের এক অস্ত্র ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হেলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত ব্যাবসায়ীর হেফাজত থেকে ২ রাউন্ড সহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। অস্ত্র ব্যবসায়ী আজিবুল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জামিরা (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন হেলালপুর গ্রামের মনিরুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর অপারেশন দল হেলালপুর টুু মহদীপুর গামী পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই একজন দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাসী করে অবৈধ অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার দায়ের করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
![]()








