
বিতর্কিত ভিডিও বানানোর অপরাধে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার গ্রেফতার
ভারতের আসামের কাছাড় পুলিশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং করিমগঞ্জ টুডে ( বর্তমানে শ্রীভূমি টুডে) এর প্রতিষ্ঠাতাকে আটক করেছে। শিলচর সদর থানায় এক অঘোরি সাধুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে শিলচরে আটক করা হয়েছে। ব্লগার সুজন দেব রায়কে ধর্ম অবমাননার জন্য কাছাড় পুলিশ আটক করেছে। সাধু সন্ন্যাসীদের নিয়ে বিতর্কিত ভিডিও বানানোর জন্য কন্টেন্ট ক্রিয়েটার সুজন দেবরায়কে গ্রেফতার করলো শিলচর সদর পুলিশ। কাজের জন্য সোমবার (১৬ জুন) শিলচর এসেছেন এমন তথ্য পেয়ে কাছাড় পুলিশের একটি দল দেব জ্যোতি সুজন দেব রায়কে গ্রেফতার করে। কাছাড় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১৭ জুন) ছেড়ে দেওয়া হয়।
![]()









