
বিকাশ ও সুশাসনের জয়, দিল্লিতে গেরুয়া ঝাড়, প্রধানমন্ত্রী মোদির বার্তা
ভারতের রাজধানী দিল্লিতে গেরুয়া সুনামিতে ভেসে গিয়েছে। ৭০ আসনের দিল্লিতে ৪৮টির বেশি আসনে এগিয়ে বিজেপি। অপরদিকে মাত্র ২২ আসনে এগিয়ে আপ। ধরাশায়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়ার মতো ভিআইপি মুখ। বিজেপির এই বিরাট সাফল্যের পর এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, ” এই জয় বিকাশ ও সুশাসনের জয়।” অন্যদিকে, লজ্জার ফল প্রকাশ্যে আসার পর নিজের হার স্বীকার করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জয় কার্যত নিশ্চিত হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা দিলেন, ” জনশক্তিই সবার উর্ধ্বে। এই জয় বিকাশ ও সুশাসনের জয়। এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লির সকল ভাইবোনকে আমার অভিনন্দন। আপনারা যে আর্শীবাদ ও স্নেহ দিয়েছেন তার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাই। দিল্লির সামগ্রিক উন্নয়ন ও বাসিন্দাদের জীবন উন্নত করতে আমরা চেষ্টার কোনও ক্রটি রাখব না। একই সঙ্গে আমরা নিশ্চিত করব বিকশিত ভারতের লক্ষ্যে দিল্লি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” পাশাপাশি বিজেপির সকল কর্মী সমর্থককে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ” যারা এই বিরাট জনাদেশের লক্ষ্যে রাতদিন এক করে কাজ করেছেন বিজেপির সেই সকল কর্মীদের জন্য আমি গর্বিত। এখন আমরা আরও শক্তিশালী হয়ে দিল্লিবাসীর সেবায় নিজেদের নিয়োজিত করব।” প্রধানমন্ত্রীর পাশাপাশি দলের হার স্বীকার করে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বার্তা দিলেন, ” আমরা জনতার রায় মেনে নিয়েছি। আশা করি বিজেপি মানুষের প্রত্যাশা পূরণ করবে।
![]()









