
বিএনপি সরকার জনবান্ধব, অসহায় ও কৃতি শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবে: ঘোড়াঘাটে চেক বিতরণ অনুষ্ঠানে এজেডএম জাহিদ হোসেন
দিনাজপুরের ঘোড়াঘাটে কোরবানির ঈদকে সামনে রেখে অসহায়, প্রতিবন্ধী ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার বিশেষ চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে অসহায়,দুস্থ্য ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার্থীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন কাউসার শেখের সভাপতিতে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির নারী,শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরামপুর থানার সরকারি পুলিশ সুপার হাজির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মহম্মদ শামীম হোসেন চৌধুরী, দিনাজপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মিওর আব্দুস সাত্তার মিলন, এছাড়াও ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ আরো অনেকে।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার জনবান্ধব সরকার,এ সরকার অসহায় দুস্থ্যু ও ভালো মানের গরীব শিক্ষার্থীদের জন্য শিক্ষা অনুদান দিয়ে থাকেন। এ সরকার জনসাধারনের জন্য প্রাণপন কাজ করার চেষ্টা করে যাচ্ছে,যেমন খাল খনন, প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মোঃ শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
![]()









