- - -

বিআরটিএতে দুদকের অভিযান

Print News

অনিয়ম ঘুষ দুর্নীতির অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ ১১ সেপ্টেম্বর দুপুরে রংপুর বিভাগীয় দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে পাঁচ সদস্যের অভিযানিক দল নীলফামারী বিআরটিএ অফিসে গিয়ে অফিস সহকারী শাহিন, নারায়ণ গোস্বামী, মাসুমা আকতারের মোবাইল ফোনে বিভিন্ন বিকাশ নম্বরে টাকার হদিস পান।
ফোনগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। উপস্থিত লাইসেন্স আবেদনকারী হোসেন মিয়া, আবুবক্কর আলী বলেন, এখানে যত অনিয়ম হয়, তার সবই হয় মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটকের ইশারায়।
দুদকের অভিযানিক দল বিআরটিএ অফিসের অনেক ত্রুটি খুঁজে পায়।
এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিআরটিএ উপ-পরিচালক ফারুক আলম বলেন, ‘নসিবে যা আছে, তাই হবে, আমরা দুর্নীতি করেছি, নিউজ করেন, কিছু হবে না আমার।
পত্রিকায় ও টিভিতে খবর আসবে, সবাই দেখবে, কিছু হবে না আমার। ’

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa