
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফটিকছড়ি – হাটহাজারী মহাসড়কের চারিয়ায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
আজ ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে হাটহাজারী মডেল থানার পুলিশ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করি।
মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
![]()









