
বালাগঞ্জের নতুন ওসি নির্মল চন্দ্র দেব
সিলেটের বালাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নির্মল চন্দ্র দেব। যোগদান করেই বালাগঞ্জের সাংবাদিকদের সাথে আজ মতবিনিময় সভা করেছেন।
তিনি এর আগে সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করছিলেন।
এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।
তিনি ২০০৮ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন।
ওসি নির্মল চন্দ্র দেব জানান, বালাগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে আমি যোগদান করেছি৷ নতুন কর্মক্ষেত্রে আমি বালাগঞ্জ থানার সকল জনসাধারণের সহযোগীতা কামনা করি।
উল্লেখ্য, বালাগঞ্জ থানার সদ্য সাবেক ওসি বদিউজ্জামান কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।
![]()








