- - -

বান্দরবানে মাতামুহুরী নদীতে যুবকের লাশ উদ্ধার

Print News

বান্দরবানে মাতামুহুরী নদীতে যুবকের লাশ উদ্ধার

বান্দরবান জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ মংম্রাছিং মার্মার (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে নদীর বমু বিলছড়ির বমুরমুখ ব্রিজ সংলগ্ন হাবিব সংসদাগরের বাড়ির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে পূর্বপাড়া এলাকা থেকে নদী পারাপারের সময় নিখোঁজ হয় মংম্রাছিং মার্মা। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের টেস্সর ঝিরি গ্রামের বাসিন্দা উথোয়াইপ্রু মার্মার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীর পূর্বপাড়া হয়ে সাঁতার কেটে বাড়িতে যাওয়ার সময় মংম্রাছিং মার্মা স্রোতে ডুবে যায়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস,ডুবিরী দল ও সিভিল ডিফেন্স সদস্যরাসহ স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে রবিবার সকাল ৭টার দিকে নদীর বমুরমুখ এলাকার ব্রিজ সংলগ্ন হাবিব সওদাগরের বাড়ির পাশে তার মরদেহ ভেসে উঠলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা লাশটি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশে সোপর্দ করেন।

নিখোঁজ মংম্রাছিং মার্মার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, যেহেতু ঘটনাস্থল চকরিয়া উপজেলা, সেহেতু তার মরদেহটি উদ্ধারের পর চকরিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa