- - -

বানভাসীদের পাশে দাঁড়াতে পটিয়া মাদরাসার সেবা সপ্তাহ ঘোষণা, ত্রাণ বিতরণ

Print News

বানভাসীদের পাশে দাঁড়াতে পটিয়া মাদরাসার সেবা সপ্তাহ ঘোষণা, ত্রাণ বিতরণ

 

দক্ষিণ এশিয়ায় অন্যতম সেরা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া (পটিয়া মাদরাসা) দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মাদরাসার সকল কার্যক্রম বন্ধ রেখে সেবা সপ্তাহ ঘোষণা করেছে। মাদরাসাটির মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভীর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা বন্যা দূর্গত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ করেন।

মাদরাসা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বন্যার্তদের জন্য।
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রধান
বৃদ্ধ বয়সেও নিজে আর্তমানবতার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে জামিয়ার শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলসহ বন্যা দূর্গত অঞ্চলে স্শরীরে ছুটে গিয়েছেন।

জামিয়া প্রধান সরেজমিনে ফেনির দাগনভূঁঞা, শর্শদী, লালপোল ও মিরসরাইসহ বিভিন্ন স্থানে হিন্দু-মুসলিম নির্বিশেষে জামিয়া পরিচালিত ‘ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশে’র পক্ষ থেকে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।

জামিয়া প্রধান আরো বলেন, পানি চলে গেলে মানুষের দুঃখ, কষ্ট ও দুর্দশা আরো বেড়ে যাবে । মাথা গোঁচার জন্য ছাদ নেই, থাকার ঘর অবশিষ্ট নেই । তাই আমরা দূর্গত মানুষের পূণর্বাসনের জন্য আমরা কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত।আমরা দ্রুত ‘পুনর্বাসন তহবিল’ গঠন করে পুনর্বাসন কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ ।

এ সময় জামিয়া প্রধানের সাথে উপস্থিত ছিলেন
ইসলামিয়া পটিয়ার সম্মানিত শিক্ষক
মুফতি মঞ্জুর সিদ্দিক ,মাওলানা সেলিম উদ্দিন মাহদী ,মাওলানা নুরুল আবছার ,মাওলানা হাফেজ মাসুম, মৌলানা জোবায়ের হানিফ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মিজানুর রহমান এবং জামিয়ার স্বেচ্ছাসেবীরা সহ স্থানীয় প্রতিনিধির মধ্যে উপস্থিতছিলেন মুফতি ইউসুফ কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম ,মাওলানা ইসমাইল, মাওলানা কাশেম সাহেব নেতৃত্বস্থানীয় আলেম সমাজ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa