- - -

বাগেরহাটে রামপালে প্রতিপক্ষের হামলায় যুবক আহত ১

Print News

বাগেরহাটে রামপালে প্রতিপক্ষের হামলায় যুবক আহত ১

 

বাগেরহাটের রামপালে দলের প্রভাবকে কাজে লাগিয়ে রামপালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে মো: হানিফা শেখ (২৫) নামের ১(এক) যুবক আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে ৮ তারিখ রবিবার সকাল ১১ টায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন  ভুক্তভোগী মোঃ হানিফা শেখের পিতা মোঃ গাউচ শেখ।
এ লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আদাঘাট গ্রামের মোঃ গাউচ শেখের ছেলে ভিকটিম মো: হানিফ শেখের উপর গৌরম্ভা বাজারে অতর্কিত হামলা করে রহমত গংরা,এ সময় প্রতিপক্ষের মো: রহমত শেখ, মোঃ রেজোয়ান শেখ, কেরামত শেখ এক সঙ্গে মারপিট করে গুরুতর আহত করে।আহত মোঃ হানিফা শেখ কে স্থানীয় লোকজন উদ্ধার করে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, তার দায়ের কোপের আঘাতে মোঃ হানিফ শেখের একটি চোখ জখম হওয়ায় দৃষ্টিহীনতার আশংকা করছেন তার পরিবার। এ ছাড়াও আসামীরা ভুক্তভোগীদের জীবননাশের হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এমত অবস্থায় ভুক্তভোগী পরিবার, সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। বাদি মোঃ গাউস শেখ জানান, জোর করে তাদের ঘেরের মাছ লুটপাট করে নিয়ে গেছে, আসামি রহমত রহমত সহ আরো অনেকে।
এ বিষয়ে জানার জন্যে অভিযুক্তদের বাড়ীতে গিয়েও তাদের পাওয়া যায়নি ,মুঠোফোনে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা যাচাই বাছাই করে সত্যতা পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa