- - -

বাগেরহাটে পানিতে পড়ে এক শিশু মৃত্যু

Print News

বাগেরহাটে পানিতে পড়ে এক শিশু মৃত্যু

 

বাগেরহাটে পানিতে ডুবে মোঃ রায়হান মোল্লা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০’সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রায়হান মোল্লা বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকার মোল্লা মোঃ রফিকুল ইসলামের ছোটো ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিশু মোঃ রায়হান মোল্লা খেলতে গিয়ে সবার আড়ালে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রায়হান মোল্লা’কে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa