- - -

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের সহযোগী নিহত ১

Print News

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের সহযোগী নিহত ১

 

বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় মোঃ তানজু শেখ (১৮) নামে অন্য ট্রাকেরে এক সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মোঃ তানজু শেখ গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে।
ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চালক মোঃ ইকবাল শেখ পিলজংগ মেসার্স কামাল ফিলিং স্টেশন তেল নেওয়ার জন্য ট্রাকটি দাড় করায়। ঘটনার সময় তার ছেলে ওই ট্রাকের সহযোগী মোঃ তানজু শেখ পাশে দাঁড়িয়ে ছিল।
এসময় রড বোঝাই খুলনাগামী অপর একটি দ্রুতগতি ট্রাক তাকে সজোরে ধাক্কায় দেয়। মোঃ তানজু শেখ ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে পালিয়ে যাওয়ার সময় টাউন-নওয়াপাড়া মোড় থেকে ঘাতক ট্রাকটি স্থনীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে, এসময় ট্রাক চালক পালিয়ে গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa