
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেছেন,
বাগান বাজারের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। বাগান বাজারের মাটি নৌকার ঘাঁটি।
তিনি শনিবার (২০ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের চিকনছড়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তী পথসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, বাগান বাজারের মাটি আলহাজ্ব রফিকুল আনোয়ারের ঘাঁটি। তিনি আমাদের মাঝে না থাকলেও এখনো পর্যন্ত তিনি আমাদের সকলের মাঝে সকলের মনে সবার অন্তরে শক্তভাবে রয়েছে।যেটা বাগান বাজারের মানুষ, আমার ফটিকছড়িবাসী প্রমাণ করেছে।
তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে বাগান বাজারে আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে মহিলা লীগের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে আপনারা কাজ করেছেন। আপনারা বিপুল ভোটে নৌকাকে জয়ী করেছেন। তাই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি,ধন্যবাদ জানাচ্ছি।
শান্তি ও নিরাপদ ফটিকছড়ি বিনির্মান করতে তিনি সকলের কাছে সহযোগী চান।
পথসভায় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরি,বাগান বাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, বাগান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী,সৈয়দ মুহাম্মদ বাকের, সুন্দর ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ, বখতিয়ার সাঈদ ইরান,আবুল বশর,তসলিম বিন জহুর,
ইব্রাহিম সবুজ ও মান্নান প্রমুখ।
![]()









