- - -

বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

Print News

বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের তফসীল ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।প্রেসক্লাবের আহ্বায়ক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তফসীল ঘোষণা সভায় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য নাজিম হাসান, আব্দুল মতিন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, আফাজ্জল হোসেন, জিল্লুর রহমান দুখু, ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন মন্ডল, মাহফুজুর রহমান প্রিন্স, এসএম সামসুজ্জোহা মামুন, রাশেদুল হক ফিরোজ, হেলাল উদ্দীন, শামীম রেজা, ফারুক আহম্মেদ প্রমুখ। এ সময় সভায় সর্ব সম্মতিক্রমে বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর ২০২৪ নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল নিম্নরূপ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র বিতরণ ২২/১১/২০২৪ থেকে ২৪/১১/২০২৪, মনোনয়নপত্র জমাদান ২৫-২৬ নভেম্বর ২০২৪, মনোনয়নপত্র যাচাই-বাচাই এবং প্রত্যাহার ২৭/১১/২০২৪ তারিখ। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রেসক্লাবে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম উত্তোলন এবং জমাদানের আহ্বান জানিয়েছেন আহ্বায়ক আকবর আলী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa