- - -

বাগমারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

Print News

বাগমারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যদের হাতে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় এরই মধ্যে ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আকবর আলীকে আহ্বায়ক, নাজিম হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মতিনকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় আহ্বায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর উপলক্ষ্যে বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সাংবাদিক আকবর আলী। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজিম হাসান, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য মামুনুর রশিদ মামুন, রাশেদুল হক ফিরোজ, হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান, প্রিন্স, মমিনুল হক সবুজ, সাংবাদিক আবু বাক্কার সুজন, নূর কুতুবুল আলম, শামীম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মতিন, সাংবাদিক আনোয়ার হোসেন বাবু, রতন কুমার, ফারুক আহমেদ প্রমুখ। উল্লেখ্য, বাগমারা প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহায়ক কমিটি প্রেসক্লাবের আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির নিকট প্রেসক্লাবের সদস্য দায়িত্বভার অর্পন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa