- - -

বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর মৃত্যুতে আ’লীগ মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদের শোক প্রকাশ

Print News

বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর মৃত্যুতে আ’লীগ মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদের শোক প্রকাশ

 

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামীলীগ নেতা ও হাটগাঙ্গোপাড়া বড় মসজিদের সাবেক ময়াজ্জিত বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী দেওয়ান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও তাহেরপুর পৌসভার মেয়র জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

শুক্রবার রাত ১০.১০ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। মৃত্যুকালে ৪ ছেলে,৪মেয়ে, নাতি, নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের গ্রামের বাড়ি আউচপাড়া ইউনিয়নের কানাইশহর (চকজালালদি) গ্রামে। শনিবার সকাল ১১.৩০টায় কানাইশহর (চকজালালদি) গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আহাদ আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa