
বাউরিয়া নিবাসী মোস্তফা মেম্বার মারা গেছেন
বাউরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার, আমিন সারেং বাড়ি নিবাসী মোঃ মোস্তফা রহমান মেম্বার ২৮ অক্টোবর ২০২৩, শনিবার রাত সাড়ে ০৮ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মহান আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।
আজ রবিবার ২৯ অক্টোবর সকাল ৯ টায় হাজী আমীন উল্লাহ সারেং জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। হে মহান আল্লাহ পরিবার ও নিকটজনদের এই শোক সইবার শক্তি দিন।
![]()









