
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নির্দেশনা
বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের মামলায় রিট আবেদনে প্রেক্ষিতে আদালত বলেছে এই দল স্বাধীনতা যুদ্ধের আগের দল।
আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ও বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের বিজয়ের সাথে এই দলের ইতিহাস গৃহীত।এই দল বিশাল সমর্থকদের নিয়ে গঠিত।কিছু নেতাকর্মীদের অপরাধের কারনে এই দলের নিষিদ্ধের আবেদনের মামলা না বুঝে করা হয়েছে।
এই দলের যারা অপরাধ মূলক কাজের সাথে জড়িত তাদের বিচারের বিষয়টা আলাদা।এই বলে বাকী অগণিত নেতাকর্মী ও সমর্থকরা কেন দল করা থেকে বঞ্চিত হবে।এই দলে অনেক ভালো নেতাকর্মী আছে যারা দল থেকে কোন সুবিধা নেয়নি।তারা দলের দুর্সময়ের কান্ডারি।অযোগ্য বাদ দিয়ে যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুনভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে আদালত বলে বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশে রাজনীতি করতে আসেনি। তারা সবার সাথে আলোচনা করে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্খা করবে। এতে আদালত কোন রায় দিতে পারেনা। অন্যদিকে আজ গোলাম মাওলা রনিকে বলতে শুনলাম বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে যাবার মতো কোন দল না।
হটাৎ তারা চলতি পথে হোচট খেয়ে একটু ছিটকে গেলেও আগামী একমাসের ভিতর তারা রাজনীতিতে কথা বলা,রাজপথে মিছিল মিটিং ও মিডিয়ার জগতে আবার সোচ্চার ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
![]()









