- - -

বাংলাদেশে হিন্দু নির্যাতনঃ প্রতিবাদে উত্তাল শিলচর ও করিমগঞ্জ

Print News

বাংলাদেশে হিন্দু নির্যাতনঃ প্রতিবাদে উত্তাল শিলচর ও করিমগঞ্জ

 

চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি সহ বাংলাদেশের সংখ‍্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন করল সনাতনী ঐক‍্য মঞ্চ। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) সনাতনী ঐক্য মঞ্চ আসামের উদ‍্যোগে শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ রোধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্ণা পালন করা হয়। মঞ্চের তরফে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি সেখানের ধর্ণায় সংখ‍্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জোরালো দাবি উস্খাপন করা হয়। প্রতিবেশী রাষ্ট্রে বর্বরচিত ঘটনা ও সনাতনীদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধর্ণা চলাকালীন সড়কের উপর বাংলাদেশের জাতীয় পতাকা অংকন করে সে দেশের সামগ্রী পুড়িয়ে উত্তাল প্রতিবাদে মুখরিত হন মঞ্চের সকল সদস‍্যরা। অপরদিকে একইদিনে করিমগঞ্জ জেলা কংগ্রেসের তত্ত্বাবধানে আম্বেদকর পার্কে ধর্ণা কার্যসূচি শেষ করে করিমগঞ্জ কংগ্রেস অফিসের সম্মুখে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa