- - -

বাংলাদেশে সংখ‍্যালঘু নিপীড়ন নিয়ে ঘৃণার ভাষণ, প্রাক্তন উপমুখ‍্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা 

Print News

বাংলাদেশে সংখ‍্যালঘু নিপীড়ন নিয়ে ঘৃণার ভাষণ, প্রাক্তন উপমুখ‍্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

 

ভারতের কর্ণাটক রাজ‍্যের বহিস্কৃত বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ায় এই মামলা করে স্থানীয় পুলিশ। তিন সপ্তাহের ব‍্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা। জানা যায়, বাংলাদেশে হিন্দুদের আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি সমালোচনা করেন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তবর্তী সরকারের। সেই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠে। খবরে প্রকাশ, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa