- - -

বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক ডা.এম এম মাজেদ দৈনিক সমসাময়িক প্রতিদিন’র নির্বাহী সম্পাদক পদে যোগদান

Print News

বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক ডা.এম এম মাজেদ দৈনিক সমসাময়িক প্রতিদিন’র নির্বাহী সম্পাদক পদে যোগদান

খ্যাতমান লেখক, গবেষক ও চিকিৎসক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ দৈনিক সমসাময়িক প্রতিদিন -এ নির্বাহী সম্পাদক পদে যোগদান করেছেন। ১৯৯১ সালের ২ ফেব্রুয়ারী ফেনী জেলার সোনাাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড পালগিরী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হাজী আবদুল গনি সওদাগর বাড়িতে জন্ম গ্রহণ করেছেন। ডা.এম এম মাজেদ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে স্নাতকোত্তর সম্পন্ন ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে হোমিওপ্যাথি ডিগ্রী সম্পন্ন করে। এর আগে তিনি দৈনিক বাংলাদেশ সমাচার সহসম্পাদক, দৈনিক বার্তা সরণি সিনিয়র রিপোর্টার, নিউজ গার্ডেন ২৪ কম সহসম্পাদক , জাতীয় অনুসন্ধান মূলক পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রা সহসম্পাদক ও ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক আনন্দ তারকা পত্রিকায় সহসম্পাদক সম্পাদক পদে ছিলেন। এছাড়াও এক দশকের বেশী সময়ের পেশাগত জীবনে তিনি, দৈনিক বাংলাদেশ সমাচার ফেনী জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার দূত ফেনী জেলা প্রতিনিধি, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস ফেনী প্রতিনিধি, পাক্ষিক মুক্ত আওয়াজ ফেনী জেলা প্রতিনিধি, মাসিক খুৎবা ফেনী জেলা প্রতিনিধি সহ বিভিন্ন পত্রিকায় দক্ষতার সাথে প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তিনি পেশাগতভাবে দায়িত্ব পালন করে জাতীয় ও স্থানীয়ভাবে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত হন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা সহসম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনা সহ সম্পাদক, দৈনিক কক্সবাজার বাণীর উপ সম্পাদক হিসেবে আছেন,আর মফস্বলে কাজ করা সাংবাদিকদের বড় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, এছাড়া পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সবুজ আন্দোলন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে আছেন।
যোগদানের পরে এক প্রতিক্রিয়ায় ডা.এম এম মাজেদ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। আমি যেন এই সাংবাদিকতার এই গুরু দায়িত্ব পালন করে নির্যাতিত, নিপীড়িত এবং অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে পারি। আর এতদিন বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করলেও এত বড় দায়িত্ব কখনও পাইনি। নতুন এই দায়িত্ব পত্রিকাটি আরও গতিশীল করতে ভুমিকা রাখবে বলে মনে করেন তিনি। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

নিম্নে ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ’র
পুরো জীবনী ও কর্ম জীবনী তুলে ধরছি।

নামঃ ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
পিতাঃ ডা.মাওলানা শাহাদাত হোসাইন
মাতাঃ মৃত শাফিয়া আক্তার
বাড়ীঃ হাজ্বী আব্দুল গনুসওদাগর বাড়ী
গ্রামঃ পালগিরী
পোস্টঃদারোগার হাট
থানাঃ সোনাগাজী
জেলাঃ ফেনী
এন আইডি নং ৮৬৭৬৯৩১০৯৩
বর্তমান ঠিকানাঃ
মাওলানা আবু তৈয়ব ম্যানশন
জামেয়া সোলতানিয়া লালপোল, ফেনী।
শিক্ষাগত যোগ্যতাঃ এম, এ কামিল ( হাদিস) ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা।
ডি,এইচ,এম, এস-বি,এইচ,বি ঢাকা, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড
রেজি নং২৫৭৬৫
পেশাঃ চিকিৎসক ও সাংবাদিকতা
সাংবাদিকতা. ২০০৯সাল ১:-ফেনী জেলা প্রতিনিধিঃ-দৈনিক বাংলার দূত, পাক্ষিক আমাদের মুক্ত আওয়াজ, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস, দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক বার্তা সরনি, মাসিক খুৎবা।

২:-সহ সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার,
দৈনিক স্বদেশ বিচিত্রা, নিউজ গার্ডেন, সাপ্তাহিক অগ্রযাত্রা, সাপ্তাহিক আনন্দ তারকা, ত্রৈমাসিক স্বাস্থ্য বিষক হ্যানিম্যান পত্রিকার নির্বাহী সম্পাদক।

৩:-লেখালেখি শুরু ২০০৮ সাল থেকে যুগান্তর পর্রিকার প্রথম লেখা ছাপা হয়।
বর্তমানে বাংলাদেশের প্রতিটি জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক ও মাসিক পত্রিকাগুলার নিয়মিত উপ সম্পাদকীয় পাতার কলাম লেখক হিসেবে আছেন।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, সংবাদ, ইতেফাক, জনকণ্ঠ, সমকাল, যুগান্তর, ইনকিলাব, মানবজমিন, ভোরের কাগজ, ভোরের ডাক, আমাদের সময়, বণিক বার্তা, কালবেলা, আজকের পত্রিকা, নয়া দিগন্ত, আলোকিত বাংলাদেশ, মানবকন্ঠ, যায়যায় দিন,আজকালের খবর, সময়ের আলো, দেশ রুপান্তর, প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, সংগ্রাম, জনতা, বিজনেস বাংলাদেশ, আমার বার্তা, আমার সংবাদ, খোলা কাগজ, নয়া শতাব্দী, সকালের সময়সহ ঢাকা থেকে প্রকাশিত প্রতিটি জাতীয় দৈনিকের নিয়মিত উপ সম্পাদকীয়, স্বাস্থ্য, ইসলাম পাতার নিয়মিত কলাম লেখক।

৪:- ইংরেজি পত্রিকা, daily financial express, Daily Age, daily sun, daily observer, daily
new nation, daily Bangladesh today, daily Asian age, daily
industry, daily
tribunal, daily messenger, daily
country today সহ বিভিন্ন ইংরেজি দৈনিকের নিয়মিত কলাম লেখক।

৫:- অনলাইন পত্রিকা
বাংলা নিউজ ২৪.কম, জাগো নিউজ, বার্তা বাজারসহ জাতীয় ও আঞ্চলিক অনলাইন-এ নিয়মিত কলাম লেখক।
৬:-মাসিক পত্রিকা
সারা বাংলাদেশ থেকে প্রকাশিত বিভিন্ন মাসিক পত্রিকার নিয়মিত কলাম লেখক।

৬:-আঞ্চলিক পএিকা
দৈনিক পূর্বদেশ
দৈনিক সাঙ্গু
দৈনিক চট্টগ্রাম মঞ্চ
ফেনীর সময়
স্টার লাইন
দৈনিক ফেনী
আমার ফেনীসহ বাংলাদেশের প্রতিটি জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলার কলাম লেখক।

৭, প্রকাশিত বই
হোমিও সমাধান
যৌথ কাব্যের মধ্যে :-কাব্য কাহন, সবুজে ঘেরা নদী, কবি, কবির চোখে স্বপ্নতরী।

৮:- বর্তমানে রোগীদের অধিকার নিয়ে সংগঠন
জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শাহাদাত শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। চিকিৎসকদের সংগঠন, চট্টগ্রাম হোমিওপ্যাথি রোগী কল্যাণ সোসাইটির সহসাধারণ সম্পাদক। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের প্রবন্ধকর, হোমিওবিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান, ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার’র চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার সহ সম্পাদক, দৈনিক কক্সবাজার বাণীর উপ সম্পাদক হিসেবে আছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa