
বাঁশখালীর গন্ডামারার বাংলাবাজার এলাকায়
অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ
অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ জুলাই, শনিবার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর গন্ডমারার বাংলাবাজার এলাকার ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টির নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউর রহমান, সংগঠনের উপদেষ্টা আয়েশা সিদ্দিকা, সহসভাপতি খুরশিদা খানম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মুমিন, সদস্য মোহাম্মদ রিফাত, জান্নাতুল ফেরদৌস নিহা, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, নজরুল ইসলাম সিকদার, সৈয়দ নুর, নুরুল ইসলাম, জানে আলম, সাগর দাশ প্রমুখ।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন চট্টগ্রামের একটি মানবিক সেবামূলক সংগঠন হিসেবে যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ায়। সামাজিক দায়বদ্ধতায় সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমুখী নানারকম কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর গন্ডমারা ইউনিয়নের বাংলাবাজার এলাকার অসহায় পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে।
এসময় নেতৃবৃন্দ এসব অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ-দুঃখ ভাগাভাগী করেন এবং ভালোবাসার উপহার ত্রাণসামগ্রী তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের ভালোবাসার উপর পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।
![]()








