- - -

বাঁশখালীতে বন্যা দুর্গতদের মাঝে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

Print News

বাঁশখালীতে বন্যা দুর্গতদের মাঝে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

মানবিক, সামাজিক ও সেবামূলক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জুলাই বাঁশখালী উপজেলার শেখেরখীল, খানখানাবাদ, মৌলভীবাজার, ছাঁপাছড়ি ও চাম্বলে অতিবৃষ্টির বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলামে নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এম এ সবুর, সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান, সদস্য তাহেরা মোহররম, আকতার হোসেন নিজামী।

খাবার বিতরণকালে সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন দীর্ঘদিন মানবিক সংকটে মানবিকতার উদ্যোগ নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ায়। এবারও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারের কষ্ট লাঘবে শুকনো খাবার সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে এ সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, এবারের অতিবৃষ্টির বন্যায় চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো। সরকারি ত্রাণ অপ্রতুল হওয়ায় তাদের অনেকে খাদ্যসংকটে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। এসব অসহায় বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়ানো আমরা নৈতিক দায়িত্ব মনে করেছি।

বন্যার্ত এই প্রান্তিক মানুষগুলো ত্রাণ হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa