
বন্যার্তদের মাঝে হোমিওপ্যাথিক পরিষদের
ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
গত ৬ সেপ্টেম্বর ২০২৪ইং শুক্রবার বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় ফটিকছড়ির ভুজপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বাহোপ চট্টগ্রাম জেলা পৃষ্ঠপোষক অধ্যক্ষ ডা. আবদুল করিমের সৌজন্যে হতদরিদ্রদের নগদ অর্থ দান ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনামের তত্ত্বাবধানে এ আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মৃদুল কান্তি দে, জেলা শাখার সহ-সভাপতি ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম রবিউল হোসাইন, ভুজপুর শাখার সভাপতি ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, ফটিকছড়ি শাখার সম্পাদক ডা. বংকিম দেব নাথ, সুয়াবিল জনকল্যাণ পরিষদের সভাপতি এম এনামুল হক, ডা. মোহাম্মদ মহসিন, ত্রাণ ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. অহিদ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা শাখার প্রচার সম্পাদক ডা. মোঃ আব্দুর রাজ্জাক, জেলা শাখার দপ্তর সম্পাদক ডা. ফারজানা বাহার, ডা. মোঃ মিজানুর রহমান ও মোঃ মামুনুর রশিদ প্রমূখ। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন বাহোপ ফটিকছড়ি, ভুজপুর শাখা ও সুয়াবিল ইসলামিক জনকল্যাণ পরিষদ। ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও সারাদিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে ত্রান বিতরণ করা হয়।
![]()









