
বড়দল মহিলা বিপনী দীর্ঘ দশ বছর হলেও আলোর মুখ দেখেনি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল মহিলা বিপনী সুদীর্ঘ দশ বছর অতিবাহিত হলেও এখনো আলোর মুখ দেখেনি।সম্প্রতি সরেজমিন পরিদর্শনে গেলে এর সত্যতা মেলে। দক্ষিণ পশ্চিম গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প,জিওবি এবং জাইকা অর্থায়নে ২০১৩সালে এলজিইডির বাস্তবায়নে মহিলা বিপণীর পাচটি রুম বিশিষ্ট ভবন নির্মিত হয়। বিপনীটির একটি মাত্র রুম খোলা থাকলেও সেটি একটি পুরুষ ছেলে দ্বারা পরিচালিত হচ্ছে।এ ব্যাপারে তৎকালীন চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মোল্লা নিকট চাইলে তিনি বলেন দীর্ঘদিন যাবত সালেহা পুত্র বিপ্লবএকটি রুম দখল করে রয়েছে। তাকে মৌখিকভাবে ঘরটি ছেড়ে দিতে বললে তিনি জবর দখল করে রেখেছে বলে আমাদের এই প্রতিনিধিকে জানান।এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে দখলকারী ছালেয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন আমি উপজেলা থেকে বরাদ্দ নিয়ে এসেছি। তিনি আরো বলেন মাসিক পঞাশ টাকা হারে ভাড়া দিয়ে থাকি।ভাড়া সংক্রান্ত বিষয়ে স্থানীয় তৎকালীন চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লার নিকট জানতে চাইলে তিনি বলেন সালেহা কোন টাকা দিয়ে থাকেন না বরং তিনি জবরদখল করে রয়েছে।। সালেহার নিকট দলিল দেখতে চাইলে প্রথমে দেখাবো বলে স্বীকার করেন পরবর্তীতে সাংবাদিক পরিচয় দিলে বিষয়টি এড়িয়ে যান এবং বলেন উপজেলায় আছে। সরোজমিনে দেখতে পাওয়া যায় যে পানির লাইনের জন্য ছাদের উপর একটি পানির ট্যাংক ছিল। সেটা ঝড়ে পড়ে গেলে সালেহা তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে ট্যাংকটি আত্মসাতের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান পানির ট্যাংকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে আমি নিজে উদ্যোগে তার যথাস্থানে রাখতে বলেছিলাম। এ সম্পর্কে উপজেলা প্রকৌশলীর নিকট জানতে চাইলে তিনি বলেন আমাদের দায়িত্ব ভবনটি নির্মাণ করার আমরা ভবনটি হস্তান্তর করে দিয়েছি বিষয়টি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে। বর্তমান চেয়ারম্যান জগদীশচন্দ্র সানা নিকট জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে আমি কিছুই জানি না আপনারা বললেন তাই শুনলাম। আমি আগামীতে উপজেলা উন্নয়ন সমন্বয় মিটিং এ কথা বলবো।এলাকাবাসী মহিলা বিপনী টি উপযুক্ত গ্রাহকরা পেতে পারে সে দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
![]()








