- - -

বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীতে ভারতের ৫ রাজ্যে মৃত ৪৪

Print News

বজ্রবিদ্যুৎ সহ কাল বৈশাখীতে ভারতের ৫ রাজ্যে মৃত ৪৪

 

তীব্র দাবদাহের প্রভাবের পর দেশজুড়েই দেখা মিলল আবহাওয়ার ভোলবদল। তবে চড়া গরম থেকে স্বস্তি মিললেও প্রকৃতির রুদ্ররুপে প্রাণ হারিয়েছেন দেশের বেশকিছু রাজ্যের বহু মানুষ। শুক্রবার (২৯ মে) পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি, কালবৈশাখী ও শিলাবৃষ্টি ব্যাপক ধ্বংস লীলা চালিয়েছে। ঝড়বৃষ্টির জেরে ঘটা বিভিন্ন দুর্ঘটনায় শুধু মাত্র উত্তরপ্রদেশেই কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী রাজ্য বিহারে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এছাড়া উত্তরাখন্ড, ঝাড়খন্ড এবং জম্মু কাশ্মীরে ও মৃত্যুর খবর মিলেছে। পশ্চিমবঙ্গ ও ঝড়ের দাপটে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। ঝড়ের তান্ডবে বিভিন্ন রাজ্যে বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। রেললাইনের ওপর গাছ ও খুঁটি ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পাশাপাশি খারাপ আবহাওয়ার জেরে বিমান পরিষেবা ও ব্যাপক ধাক্কা খেয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa