- - -

বছরের প্রথম দিনে পশ্চিমবঙ্গে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৩ জন নিহত 

Print News

বছরের প্রথম দিনে পশ্চিমবঙ্গে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৩ জন নিহত

 

নতুন বছরের প্রথম দিনই ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের জয়নগরে মৃত ৩ যুবক। বুধবার (১ জানুয়ারি ) বছরের প্রথমদিন কুলতলির কৈখালি, কেল্লা সহ একাধিক এলাকায় পিকনিক করতে ও ঘুরতে গিয়েছিলেন বহু মানুষ। এদিন বিকেলে কুলতলি থেকে ফেরার পথে জয়নগর বিধানসভার অন্তগর্ত বকুলতলা থানার ভবানীমারির মোড়ে দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ‍্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে বাইক চালক ও আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। মোটর বাইকে থাকা ৩ যুবক অতিরিক্ত রক্ত ক্ষরণে জেরে ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। মৃত ৩ যুবকের দেহ ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে। মৃত ৩ যুবকের নাম রাজকুমার হালদার (২৭), গোপেশ্বর হালদার (২৬) এবং বিশ্ব নস্কর (২৩)। ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। যুবকরা মদ‍্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa