
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ আয়োজিত মৌলালি যুব কেন্দ্রে বার্ষিক সম্মেলন উপলক্ষে জাতীয় সেমিনার
আজ বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ আয়োজিত মৌলালি যুব কেন্দ্রে বার্ষিক সম্মেলন উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। স্বাধীনোত্তর ভারতে সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষজনদের অর্থ সামাজিক অবস্থা বিশ্লেষণ ‘ এই সেমিনার মুল উদ্দেশ্য। অনুষ্টানের প্রথম উদ্বোধনে
কুরান পাঠ,বাইবেল পাঠ,গীতা পাঠ,গ্রন্থ সাহিব পাঠ প্রভৃতি পবিত্র ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থাপন করেন। এরপর আনুষ্টিত হয় অতিথি বরন পর্ব।দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়।সভাপতি হিসাবে মাওলানা মোজাফফর হোসেন কে সভাপতির আসন আলোকিত করা হয়।মঞ্চ পরিচালক করেন-এ,কে,এম, গোলাম মর্তুজা। সংগঠনের কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ কে সভা সঞ্চালনা করার দায়িত্ব অর্পণ করা হয় । আনুষ্টানে স্বাগত ভাষন দেন সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলী পুরকাইত।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন আই এ এস এবং রাজ্য প্রধান নির্বাচন কমিশনার মাননীয় জহর সরকার। জহর সরকার কেন্দ্রের বিজেপি সরকারের ঘৃণ্য বর্বরোচিত সাম্প্রদায়িক তার বিরুদ্ধে তথ্য সহ বিশ্লেষণ করেন।রাজ্য সরকারের দুর্নীতি ও নীতিহীনতার বিরুদ্ধে পরিসংখ্যান দিয়ে বক্তব্য রাখেন।প্রখ্যাত এডভোকেট মুন্সি আবুল কাশেম, প্রাক্তন জজ ও সংখ্যা লঘু বোর্ডের চেয়ারম্যান এন্তাজ আলী শাহ,শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ও প্রাক্তন এয়ারফোর্স কর্মী তারসেম সিং প্রমুখ বক্তারা তাদের বক্তব্য মধ্য দিয়ে
মুসলিম, দলিত আদিবাসী, শিখ,বুদ্ধিস্ট ইত্যাদি সম্প্রদায় স্বাধীন ভারতে প্রকৃত ন্যায় ও অধিকার থেকে বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেন। শিক্ষারত্ন মাওলানা মোফাক্কার হোসেন,বেলুড় মঠের প্রাক্তন মহারাজ পরমানন্দজী,ফাদার সঞ্জীব দাস,বন্দী মুক্তি কমিটির ছোটন দাস প্রমুখ।আজকের সভায় দুজন উল্লেখযোগ্য ব্যক্তত্বকে সমাজসেবার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।বিশপ অগাস্টাইন সুকুমার, এবং মহ খলিল সাহেব। এই পর্ব পরিচালনা করেন আলীয়া ইউনিভার্সিটির প্রফেসর কাজি আলফ্রেড। শেষে ভোট অফ থ্যাংকস জানান বরিষ্ঠ আইনজীবী হাফিজুর রহমান।উপস্থিতি ছিল -সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও আল মানার মিশনের কর্নধার মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, এডভোকেট আসিফ রেজা,আন্সারী, সংগঠনের অন্যতম কর্মকর্তা শ্যামল ঘড়ুই, সহ সভাপতি প্রাক্তন জেলা ডি, আই, ডাইরেক্টর নজরুল হক সিপাই, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যাপিকা সালেহা মাও নুরুল ইসলাম,মাষ্টার আ:হান্নান, অধ্যাপিকা সুমনা ভট্টাচার্য, রেজাউল ইসলাম, ছাত্রনেতা আ: কাহার,মারিয়া ঘড়ুই,মিঠু মামুদা,মাষ্টার আ:অদুদ,প্রমুখ। সর্বধর্মের প্রতিনিধিত্ব সহ এই মহতী সভায় উপস্থিত ছিলেন।
![]()









