
বগুড়ায় বিয়ের প্রলোভনে জোর পূর্ব ধর্ষণ করায় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ মিমোর বিরুদ্ধে থানায় মামলা
বগুড়ায় বিয়ের প্রলোভনে জোরপূর্ব ধর্ষণের ঘটনায় এক কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ মিমোর বিরুদ্ধে বগুড়া জেলার অন্তর্গত কাহালু থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
এই মামলা দায়েরের পর থেকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন এই কর্মকর্তা। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী।
বগুড়ার কাহালু থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেছেন যে, পাবনার চাটমোহর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসামী মো. মামুনুর রশিদ মিমো (৩৬), পিতা-মৃত খায়রুল আলম, গ্রাম: উত্তর সাহাপাড়া, থানা- শেরপুর, জেলা- বগুড়া। এই কর্মকর্তার গ্রামের বাড়ি ও আমার বাড়ি পাশাপাশি হওয়ার সুবাদে তিনি আমাকে প্রেমের প্রস্তাব দেন। আমি রাজি না হলে তিনি নিজের প্রাণ শেষ করে দিবে বলতে থাকে এবং একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখাইয়া আমাকে মিথ্যা প্রেমের জালে ফাসায়। দীর্ঘদিনের সম্পর্কের এক পর্যায়ে গত ১৩ এপ্রিল কাহালু থানাধীন জামগ্রাম ইউনিয়ন এর অন্তর্গত শান্তা গ্রামের বালিয়াদিঘী শ্মশান নামক জায়গায় বেড়ানো কথা বলে নিয়ে গিয়ে লাশ পোড়ানোর ঘরের পাশে আমাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এতে আমি বাধা দিলে মারধর করে এবং জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি আমার আত্মীয়-স্বজন ও মামলার স্বাক্ষী ১। মোছাঃ আলপনা খাতুন ২। মোঃরাকিবুল হাসান ৩। মোছাঃখাদিজা খাতুন ৪। মোছাঃ সাবিনা ইয়াছমিনকে অবগত করি। সে অনুযায়ী স্বাক্ষীরা আসামীকে ডেকে নিয়ে তার কাছে শুনতে চাইলে তিনি সম্পূর্ণ বিষয়গুলো স্বীকার করে। এসময় তাকে বিয়ে করার কথা বললে তিনি তাতে অস্বীকার করে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। এরপর থেকে আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এই কৃষি কর্মকর্তা
ঘটনা এখানেই শেষ নয়, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ মিমোর বিরুদ্ধে রয়েছে আরো একাধিক মেয়ের সাথে প্রতারণার অভিযোগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বিভিন্ন জেলার মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে অর্থ আদায় করা ও গিফট নেওয়া ছিলো তার নেশা। এমনই অভিযোগ করেন সিলেট জেলার এক ভুক্তভোগী মেয়ে ।
তিনি বলেন, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদের সাথে পরিচয় হয় তিন বছর আগে। বিয়ে করার আশ্বাস দিয়ে বিভিন্ন সময় পার্কে দেখাও করেন তারা। মিথ্যা বিয়ের আশ্বাস দিয়ে কাটে তাদের তিনটি বছর। একপর্যায়ে আমি তার বন্ধুর মাধ্যমে জানতে পারি তার আগে স্ত্রী ছিল। বিষয়টি মামুনুরের কাছে জানতে চাইলে তিনি এরিয়ে যান। এক পর্যায়ে ভুক্তভোগী মেয়েকে কিছু না বলেই যোগাযোগ বন্ধ করে দেয়। ওই মেয়ের দেয়া তথ্যানুযায়ী খোজ নিয়ে জানা যায় বগুড়ার বাগবাড়ীতে ইতিপূর্বে একটি বিয়ে করেছিল কিন্তু তার নানামুখী অনৈতিক কর্মকান্ডের জন্য ২০১৪ সালে তাদের মধ্যে ডিভোর্সে হয়ে যায়। ভুক্তভোগী ওই মেয়ে বলেন মামুনুর রশীদ মিমো অনেক মেয়ের সর্বনাশ করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এছাড়াও টাউট এই কর্মকর্তা মিথ্যা প্রেমের জালে ফাসিয়েছে ঢাকা জেলার আরেক ভুক্তভোগী মেয়েকে। ভুক্তভোগী ওই মেয়ে জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ মিমোর সঙ্গে ২ বছর আগে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্য গভীর সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিভিন্ন সময়ে ঢাকায় আসলে আমার সাথে সময় কাটান। পরবর্তীতে আমার পরিবার মামুনুরকে বিয়ের জন্য প্রস্তাব দিলে তিনি জানায় যে অন্যত্র বিয়ে করেছেন। ভুক্তভোগী এই মেয়েও মামুনুর রশিদ মিমোর উপযুক্ত শাস্তি চায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে মেয়েদেরকে মিথ্যা প্রেমের জালে ফেলে তাদের সর্বস্ব লুটে নেয়াই ছিল তার নেশা। তিনি বিভিন্ন জেলার মেয়েদের সাথে প্রতারণা করে তাদের সর্বনাশ করেছেন।
এ বিষয়ে এই মামলার বাদী বলেন, মামুনুর রশীদ মিমো অনেক নারীর সর্বনাশ করেছে কিন্তু তার নানা প্রভাবের কারনে কোন নারীই অভিযোগ করতে পারেনি। আমি এই অভিযোগ দায়েরের মাধ্যমে লম্পট ধর্ষকের বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ মিমোর সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি প্রেমের সম্পর্ক স্বীকার করেন। তবে ধর্ষণের বিষয়টি তিনি অস্বীকার করেন। তার বিরুদ্ধে আরো একাধিক নারীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সাথেই যোগাযোগ হয়। কিন্তু তাদের সাথে আমার অনৈতিক সম্পর্ক ছিল না।
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
![]()








