- - -

ফের উত্তপ্ত মণিপুরের জিরিবাম, ২১টি বাড়িতে আগুন, শিক্ষিকার মৃত্যু 

Print News

ফের উত্তপ্ত মণিপুরের জিরিবাম, ২১টি বাড়িতে আগুন, শিক্ষিকার মৃত্যু

 

 

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ‍্য মণিপুর। মণিপুরের গোষ্ঠী সংঘর্ষের প্রভাব জিরিবামে। গ্রামে আগুন ধরিয়ে দিলে একটি আবাসে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ঘটে এক শিক্ষিকার। এ ঘটনায় ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার জিরিবামে মার সম্প্রদায় অধ‍্যুষিত একটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। জিরিবামের জাইরন ভিলেজ মার সম্প্রদায়ের বসতি থাকা একটি ভিলেজ। বৃহস্পতিবার (৭ নভেম্বর ) রাত ৮ টা ৩০ মিনিটে হামলা চালায় একদল দুস্কৃতীকারী দল। গ্রামের ঘরবাড়ি লক্ষ‍্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। দুই আড়াই ঘন্টা গুলি চালানোর পর শুরু হয় অগ্নিসংযোগ। একে একে ২১টি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মার সম্প্রদায়ের একজন মহিলাকে ঘরের ভিতরে জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে। নিহত মহিলার নাম সাংকিম মার (৩২) তাঁর স্বামীর নাম নুরথান সাং মার। হত মহিলা এক বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁদের ৩ জন অবুঝ শিশু সন্তান রয়েছে। মার ভিলেজের লোকজন অন‍্যত্র আশ্রয় নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জিরিবাম জেলা জুড়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa