- - -

ফেনীর ছাগলনাইয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের অভিযানে ৮ জনকে কারাদণ্ড ও ৬টি পিকআপ জব্দ

Print News

ফেনীর ছাগলনাইয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের অভিযানে ৮ জনকে কারাদণ্ড ও ৬টি পিকআপ জব্দ

 

মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু মেশিন অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন।ফেনীর ছাগলনাইয়ায় রাতের অন্ধকারে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ০৮ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার ৩০ তারিখ গভীর রাতে ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এই সময়ে ভ্রাম্যমাণ আদালত মাটি কাটার অপরাধে তাদের আটক করে কারাদণ্ড দেওয়া হয়।জানা গেছে,ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকায় অভিযান চালিয়ে ০৮ জনকে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।মাটি কাটায় ব্যবহৃত ৬ টি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।অন্যদিকে ১ টি ভেকু মেশিন অকেজো করে দিয়েছে ছাগলনাইয়া সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে পরিচালিত টীম।ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস
বলেন,গভীর রাতে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী,পুলিশ ও আনসার সদস্যের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।এই সময় আটজনকে ছয় মাসের কারাদণ্ড ও ছয়টি গাড়ি জব্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa