- - -

ফেনজলের দাপটে ধসের কবলে একাধিক বাড়ি, নিখোঁজ একই পরিবারের ৭জন

Print News

ফেনজলের দাপটে ধসের কবলে একাধিক বাড়ি, নিখোঁজ একই পরিবারের ৭জন

 

ঝড় থামলেও নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে। এই বৃষ্টির জেরেই এবার বিপত্তি। টানা বৃষ্টির জেরে ধস নামল বহু এলাকায়। তামিলনাড়ুর তিরুবন্নামলইতে ধসের কবলে পড়ল একাধিক বাড়ি। এই ঘটনার পর নিখোঁজ একই পরিবারের ৭ জন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংস স্তূপের নিচে চাপা পড়েছেন তাঁরা। খবর পেয়ে রবিবার (১ ডিসেম্বর ) রাত থেকে ওই এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক, কেরলের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এরই মাঝে নয়া বিপদ দেখা দিল তিরুবন্নামলইতে। প্রবল বৃষ্টির জেরে রবিবার (১ ডিসেম্বর ) রাতে হঠাৎ ধস নামে এই এলাকায় কাদামাটির ধসের জেরে বসে যায় রাস্তা। ভেঙে পড়ে ওই অঞ্চলে থাকা ৩টি বাড়ি। দুর্ঘটনার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান একই পরিবারের ৭ জন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় এবং রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাইড্রলিক লিফট ও পুলিশ কুকুরের সাহায্য নিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এই ধসের জেরে হতাহতের সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রবল বৃষ্টির জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধার কাজ ও।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa