- - -

ফুলবাড়ীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন

Print News

ফুলবাড়ীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন

 

দিনাজপুরের ফুলবাড়ীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রাজারামপুর ফকিরপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশনের সন্নিকটে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের পাশে
প্রধান অথিতি হিসেবে তিনি এ মডেল মসজিদ নির্মানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে সুধি সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো: আল কামাহ তমালের সভাপতিত্বে, বিশেষ অথিতি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, দিনাজপুর গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সুধিজন ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নিদ্ধারিত জায়গার অভাবে দির্ঘদিন থেকে এ মডেল মসজিদের নির্মান শুরু করতে পারেনি অবশেষে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির হস্তক্ষেপে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাশে এ জায়গা নির্ধারন করা হয়, সেখানে মডেল মসজিদের নির্মান কাজ শুরু হলো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa