- - -

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন পূর্বক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Print News

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন পূর্বক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

 

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ২৫ অক্টোবর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল রহস্য ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ উদঘাটন সহ আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধার সংক্রান্তে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের মাঝে তথ্য প্রদান করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এবং ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরি উপস্থিত ছিলেন।গত ২৪ অক্টোবর কোতয়ালী থানার এসআই(নিঃ)। ফাহিম ফয়সাল কিলো-১ পেট্রোল ডিউটি পালন করার সময় কোতয়ালী থানাধীন কানাইপুরের এবলুম রেস্টুরেন্টের সামনে একটি ইজিবাইক এর গতিবিধি দেখে সন্দেহ হলে ইজিবাইকটিকে গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হলে আসামী মোঃ সোহেল মৃধা (৩৫) এবং মোঃ চান্দু শেখ (২২) এলোমেলো ভাবে কথা বার্তা বললে, যাচাই করার জন্য আসামী মোঃ সোহেল মৃধা (৩৫) এবং মোঃ চান্দু শেখ (২২) অধিকতর জিজ্ঞাসার জন্য ইজিবাইকসহ থানায় নিয়ে আসা হয়। ইজিবাইক উদ্ধার এবং চোর আটকের খবর ছড়িয়ে পড়লে জনৈক মোশারফ বেপারী (৩৩) এর স্ত্রী মোসাঃ সুমাইয়া বেগম থানায় এসে জানায় যে, তার স্বামী গত ২৩ অক্টোবর  সকালবেলা ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসে নি ।
এবং উদ্ধারকৃত ইজিবাইকটি দেখে তাহার স্বামীর বলে দাবী করেন।
পরবর্তীতে আটককৃত আসামীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হইলে একপর্যায়ে তারা স্বীকার করে যে, আসামী সোহেল এবং সাগর ২৩/১০/২০২৪তারিখ বিকাল অনুমান ০৫. টার সময় কোতয়ালী থানাধীন জনতা ব্যাংকের মোড় হতে অজ্ঞাত একটি ইজিবাইক কানাইপুরে যাওয়ার কথা বলে ভাড়া করে। সেখান থেকে তারা কানাইপুর পার হয়ে ঝাউখোলা মসজিদের পাশে নিয়ে -আসামী মোঃ সোহেল মৃধা (৩৫) ইজিবাইক থেকে নেমে আসামী মোঃ চান্দু শেখ (২২)র বাড়ীতে চান্দুকে ডাকতে যায়। আসামী সাগর এবং ইজিবাইক ড্রাইভার দুইজন ইজিবাইকের ভিতরে বসে থাকে। ১৫ থেকে ২০ মিনিট পর আসামী সোহেল আসামী চান্দুকে নিয়ে ইজিবাইকে ফিরে এসে ইজিবাইক ড্রাইভারকে বলে যে, কোষা গোপালপুর বাজারের দিকে যেতে। কোষা গোপালপুর বাজারের দিকে যাওয়ার সময় ঝাউখোলা এবং কোষা গোপালপুর এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে আখ ক্ষেতের পাশে আসামী চান্দু ইজিবাইক ড্রাইভারকে দাড়াতে বলে। ড্রাইভার দাঁড়ানোর সাথে সাথে চান্দু ইজিবাইক ড্রাইভারকে ধাক্কা দিয়ে ইজিবাইক থেকে ফেলে দেয়। সাথে সাথে ইজিবাইক এর পিছন সিটে বসা আসামী সোহেল এবং সাগর দ্রুত ইজিবাইক থেকে নেমে ড্রাইভার এর গলা টিপে ধরে। ধস্তা ধস্তির করতে করতে তাহারা আখ ক্ষেতের ভিতরে নিয়ে চলে যায়। ধস্তা ধস্তির একপর্যায়ে আসামী সোহেল তার হাতে থাকা কাঁচি দিয়ে তার বাম চোখে প্রচন্ড জোরে আঘাত করে। ইজিবাইক ড্রাইভারকে তিনজনে মিলে গলা টিপে শ্বাস রোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন। ধৃত আসামী ০৩ জন ইজিবাইকটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
আসামী মোঃ সোহেল মৃধা (৩৫) এবং মোঃ চান্দু শেখ (২২)এর দেওয়া তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস টিম আসামী দের সাথে নিয়ে আসামীদ্বয়ের দেখানো মতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোষা গোপালপুরে রামকান্তপুর পাকা রাস্তার দক্ষিন পাশে জনৈক কামরুল মোল্যা, পিতা- হাছেন মোল্যা, সাং-কোষা গোপালপুর এর মালিকানাধীন আখ ক্ষেতের মাঝখান হইতে ২৪ অক্টোবর দিবাগত রাত অনুমান তিন টার সময় ইজিবাইক ড্রাইভারের লাশ খুঁজে পায়। নিখোঁজ ইজিবাইক ড্রাইভার মোশারফ বেপারী (৩৩) এর চাচাতো ভাই আলীমুদ্দিন বেপারী (৪৪) উক্ত লাশ দেখে নিশ্চিত করে যে, এটি তার আপন চাচাতো ভাই নিখোঁজ মোশারফ বেপারী (৩৩) এর লাশ। পরবর্তীতে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট
প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করে। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সোর্স এর মাধ্যমে কোতয়ালী থানা পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত অপর পলাতক আসামী সাগর হোসেন (২৮), পিতা- মৃত আলম হোসেন, স্থায়ী ঠিকানাঃ সাং- কড়িয়া বাজার, থানা- পাচবিবি, জেলা-জয়পুর হাট, এপি, সাং- উত্তর আলীপুর (শশুর শেখ জিন্নাহর বসত বাড়ী), থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুরকে ২৫/১০/২০২৪ খ্রিঃ সকাল ৮.৩০ মিনিটের সময় কোতয়ালী থানাধীন উত্তর আলীপুর এলাকা থেকে গ্রেফতার করে।
পরবর্তীতে উক্ত ঘটনায় বাদী মোসাঃ সুমাইয়া বেগম (২২), পিতা- মোঃ আরফান বেপারী, স্বামী- মৃত মোশারফ বেপারী, সাং-উত্তর শোভারামপুর, থানা কোতয়ালী, জেলা-ফরিদপুর থানায় হাজির হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa