- - -

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের বর্ষপূর্তি, সংবর্ধনা এবং নতুন সদস্যদের বরণ

Print News

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের বর্ষপূর্তি, সংবর্ধনা এবং
নতুন সদস্যদের বরণ

 

২৮ ফেব্রুয়ারি ২০২৪ নগরীর চকবাজারে নান্দনিক এবং দৃষ্টি নন্দন আয়োজনের মাধ্যমে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের বর্ষপূর্তি, সংবর্ধনা এবং নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব কামা উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, গীতা পাঠ করেন প্রচার সম্পাদক ডা. বরুণ কুমার আচার্য বলাই। চট্টগ্রাম কর আইনজীবি সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ারকে সংবর্ধনা প্রদান করা হয়। নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিছ চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম টিপু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আহমদ আলী চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ রাইসুল ইসলাম চৌধুরী এমিল, এডভোকেট আবছার উদ্দিন হেলাল, এডভোকেট আহমদ কবির করিম, মোহাম্মদ আনোয়ার হোসেন, এম.এন.রহমত উল্লাহ, মোহাম্মদ নাসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, হারুন অর রশিদ, আইয়ুবুল ইসলাম চৌধুরী, অর্চ্চণা রাণী আচার্য্য প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa