
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন পরবর্তী সহিংসতায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে প্রতিপক্ষের উপর হামলা করা হয়েছে। এতে ৪ জন আহত হয়।
সোমবার (৮ জানুয়ারি) দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হোসেনেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলো- হোসেনেরখীলের আবুল হাশেমের ছেলে আবুল কাসেম(৫৫),আবুল কাসেমের ছেলে মো.দিদার(২৪),ফরিদ মিয়ার ছেল মো. সেলিম(৩৭) ও সেলিমের স্ত্রী জাহেদা বেগম (৩২)। বর্তমানে আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানাগেছে হামলার স্বীকার আহতরা জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়বের তরমুজ মার্কার পক্ষে কাজ করেন। নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের ঘরবাড়ি ভাঙচুর – লুটপাট করে একদল সন্ত্রাসী।
৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি
মোঃ জাকির হোসেন বলেন, ‘আমরা তরমুজের পক্ষে কাজ করেছি তাই নৌকার সমর্থক রাসেল,কাশেম নিজামী,শামসু, ইউছুপ, আরমান ও মুসলীম, আল গারিব,শাহিন ফারুক, লাতু মিয়া, দেলোয়ার আশরাফ, আলী আহমদ, মনির, মঞ্জু সহ বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে।আমাদের বউ-বাচ্চাদের মারধর করে। আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে নগদ অর্থ লুটপাট করে। আমরা এদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
জানতে চাইলে দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ প্রতিবেদককে বলেন, আমি এ বিষয়ে জানিনা। আমি এখন ব্যস্ত আছি।
উল্লেখ্য ৭ জানুয়ারি নৌকার প্রতিদ্বন্দ্বি হয়ে ভোট করেন হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী হন ফটিকছড়ি থেকে।
![]()









