- - -

ফকিরহাটে পুকুরে ভেসে উঠল ইট বাঁধা লাশ, কাঁধে ব্যাগ, পরনে বোরকা

Print News

ফকিরহাটে পুকুরে ভেসে উঠল ইট বাঁধা লাশ, কাঁধে ব্যাগ, পরনে বোরকা

 

বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর নাম সারমিন বেগম (৩১)।

উদ্ধার হওয়া গৃহবধূ সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। ওই নারীর শরীরে জামা-পাজামা, লাল ওড়না ও বোরকা পরিহিত রয়েছে। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল।

পুলিশ জানান, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থানা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এসময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানান তাঁরা।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর পাড় থেকে একটি জুতা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত দু-দিন আগে ওই নারীকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেয়া হতে পারে। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa