- - -

প্রেম কাব্য

Print News

প্রেম কাব্য

অধরা তালুকদার

 

প্রেম ছিলো হাসির মাঝে,
বৃষ্টি ভেজা শালুকপাতায়।
প্রেম ছিলো চোখের তারায়,
জোছনা মাখা নিরব গাঁ ‘য়।
প্রেম ছিলো নাকের ফুলে,
দখিন হাওয়ায় দোলের তালে।
প্রেম ছিলো অন্তরেতে,
আবির মাখা সূর্যটায়।
প্রেমে পাগল সারা ধরা,
কেশের মাঝে বেলীর মালা।
প্রেমের কাছে হার মেনেছে,
ঋষি, মুনি, সর্বহারা।
তুমি, তুমি, তুমিই শুধু
প্রেম জগতে হাওয়াই মিঠাই,
সব নিয়ে নাও, সব নিয়ে যাও,
তবু শুধু তোমাকে চাই,
তোমাকে চাই, তোমাকে চাই ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa