- - -

প্রেমিকের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু !

Print News

প্রেমিকের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু !

 

আসামরাজ‍্যের গুয়াহাটি মহানগরের খ্রিষ্টান পাড়ায় লোমহর্ষক ঘটনা ঘটেছে। প্রেমের নামে, প্রেমিক তার প্রিয়ার ঘরে একটি ভয়াবহ কান্ড ঘটালো। মঙ্গলবার (৬ মে) রাতে গুয়াহাটি শহরের খ্রিষ্টান পাড়ায় একটি নৃশংস হত‍্যাকান্ড ঘটল। প্রেমিক তার প্রেমিকাকে একটি ছুরির দিয়ে আক্রমণ করে। মায়ের চোখের সামনে কন‍্যার ওপর আক্রমণ চালায় বাদল দাস নামে প্রেমিক। এতে পাল্টা আক্রমণ করে তার প্রেমিকার মা সুপার্না দাস চৌধুরী একটি ছুরি দিয়ে। এবং তখনই বাদল তার প্রেমিকার মার ওপর উপর্যুপরি আক্রমণ শুরু করে একটি ডেগার নিয়ে। তার কন‍্যাকে বাঁচাতে গিয়ে মা সুপার্না নিজের প্রাণ হারালো। মা ও মেয়ে এবং প্রেমিক বাদলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুপার্না দাস চৌধুরী মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালে আহত প্রেমিক বাদল দাস পুলিশের নজরদারিতে রয়েছে। উল্লেখ্য, মৃত সুপার্না দাস চৌধুরী ” প্রেরণা গার্লস হোস্টেল” এর স্বত্বাধিকারী ছিলেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa