
প্রেমিকার অশ্লীল ছবি ভাইরাল করায় প্রেমিক গ্রেফতার
নাবালিকা প্রেমিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে গ্রেফতার প্রেমিক। গ্রেফতারকৃত প্রেমিকের নাম রুপম গোরাইট (২০)। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নকশালবাড়ির বাসিন্দা অভিযুক্ত। সূত্রে প্রকাশ, নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রুপমের। অভিযোগ, নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল অভিযুক্তের। প্রেমিকার বেশকিছু অশ্লীল ছবি ছিল যুবকের কাছে। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় যুবক। বিষয়টি নাবালিকার মা জানতে পারেন। এরপরই যুবকের বিরুদ্ধে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার (২০ নভেম্বর রাতে নকশাল বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর ) ধূতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
![]()








