- - -

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইউটিএস বাংলাদেশের প্রথম সমাবর্তন

Print News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইউটিএস বাংলাদেশের প্রথম সমাবর্তন

 

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) বাংলাদেশের ডিপ্লোমা অব ইনফরমেশন টেকনোলজি এবং ডিপ্লোমা অব বিজনেস প্রোগ্রামের প্রথম সমাবর্তন। ১১ নভেম্বর ২০২৩, সকাল ১০টায় অনুষ্ঠিত এই সমাবর্তনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. অনুপম সেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রফেসর কার্ল রোডস, ডিন, ইউটিএস বিজনেস স্কুল, ইউটিএস, অস্ট্রেলিয়া। বিশেষ অতিথি ছিলেন মিঃ পিটার মারে, হেড, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট, ইউটিএস, অস্ট্রেলিয়া। মঞ্চে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও ইউটিএস বাংলাদেশের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তৌফিক সাঈদ।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) অস্ট্রেলিয়ার একটি নেতৃস্থানীয় বিশ^বিদ্যালয়। এই বিশ^বিদ্যালয়টি বিশে^র শীর্ষস্থানীয় বিশ^বিদ্যালয়গুলোরও অন্যতম। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও এই বিশ^বিদ্যালয় অর্থাৎ ইউটিএস-এর যৌথ উদ্যোগে ‘ইউটিএস-পিইউসি প্রোগ্রাম’ পরিচালিত হচ্ছে। আজ এই প্রোগ্রামের আওতায় ডিপ্লোমা অব ইনফরমেশন টেকনোলজি এবং ডিপ্লোমা অব বিজনেস প্রোগ্রামের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। আজ যারা প্রথম বর্ষ ডিপ্লোমার সনদ পাচ্ছে, তারা এই ইতিহাসের অংশ হয়ে থাকবে।
প্রফেসর ড. অনুপম সেন বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব। একসময় বিশ্ব এরকম ছিল না। প্রথম শিল্পবিপ্লব, দ্বিতীয় শিল্পবিপ্লব ও তৃতীয় শিল্পবিপ্লবের মাধ্যমে বিশ্ব বদলে গেছে। বিজ্ঞানই বিশ্বকে বদলে দিয়েছে। আগে বিজ্ঞান এগিয়েছিল ধীরে। এখন বিজ্ঞান দ্রুত এগুচ্ছে। এখন শুরু হয়েছে চতুর্থ শিল্পবিপ্লব। সামনে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি বিশ^কে কীভাবে বদলাবে আমরা জানি না। কিন্তু সেটা যেন মানবকল্যাণকর ও প্রকৃতিবান্ধব হয়। সেজন্য সচেষ্ট হতে হবে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কেও বর্ণনা দেন।
তিনি আরও বলেন, ১৯৭৮ সালে আমি কানাডার ম্যাকমাস্টার বিশ^বিদ্যালয়ে পিএইচডি করার সময় অনেক চেষ্টা করেও চট্টগ্রামে আমার পরিবারে একটা টেলিফোন করতে পারিনি। আজ মোবাইল ফোনে বিশে^র এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তেই যোগাযোগ করা যায়। আজ ইন্টারনেটে বহু রকমের কাজ দ্রুততম সময়ের মধ্যে করা যায়। বিজ্ঞানের নানা শাখার অগ্রগতি এখন বিস্ময়কর।
তিনি উল্লেখ করেন, জাপান একসময় দরিদ্র দেশ ছিল। কিন্তু ১৮৫৪ সালে মেজিদের ক্ষমতা পুনর্দখলের পরে তারা তাদের শিক্ষার্থীদের সারা বিশ্বের উন্নত দেশে, বিশেষত, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশে পাঠিয়ে দেয় বৈজ্ঞানিক-প্রযুক্তি শিক্ষা অর্জনের জন্য। এর ফলেই আজ জাপান বিশে^র একটি উন্নত দেশ।
প্রধান অতিথি প্রফেসর কার্ল রোডস বলেন, সমাবর্তন একাডেমিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আজকে আমরা ছাত্রদের কৃতিত্ব উদযাপন করছি; তার মানে আমাদের শ্রমের ফল দেখতে পাচ্ছি। ইউটিএস এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি আজ খুব আনন্দিত। এই দুই বিশ^বিদ্যালয়ের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব আমরা স্বীকার করছি। তিনি আরও বলেন, ইউটিএস-এর বিজনেস স্কুলটি শিল্পের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে। আমাদের ছাত্রদের ৮০% শীর্ষ কোম্পানিগুলির সাথে ইন্টার্নশিপ করে। আমরা সৃজনশীলতা এবং উদ্ভাবনকে মূল্য দিই, সক্রিয় সমস্যা সমাধান করি।। তিনি উল্লেখ করেন, আমরা সিডনিতে আজকের সমাবর্তনে সনদপ্রাপ্ত মেধাবী ছাত্রদের গ্রহণ করার জন্য উন্মুখ। তিনি ডিপ্লোমা অব বিজনেস প্রোগ্রামের সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের বলেন, এই প্রোগ্রাম আপনাকে ব্যবসায়িক ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় জ্ঞানের সাথে সজ্জিত করবে; যার ফলে আপনি নেতৃস্থানীয় শিল্পনেতাদের দ্বারা পরিবেষ্টিত হবেন।
বিশেষ অতিথি মিঃ পিটার মারে বলেন, একজন অভিভাবক হিসাবে আমি চাই আমার সন্তানরা একটি দুর্দান্ত শিক্ষা লাভ করুক। ইউটিএস এ ধরনের শিক্ষা প্রদান করতে সক্ষম। আমি ইউটিএস-এ ২০ বছর ধরে আছি। আমি অনেক বাংলাদেশির সাথে দেখা করেছি যারা খুব পরিশ্রমী। আজকের সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় ভালোভাবে যত্ন নেওয়া হবে আমি আশ্বাস দিচ্ছি।
অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, বিভিন্ন একাডেমিক বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa