
প্রিন্স আশরাফের দুর্দান্ত বিচরণ মুগ্ধ করেছে বাংলা সাহিত্যকে
শিশু সাহিত্যে যার অবাধ বিচরণ। তিনি আর কেউ নন। প্রিন্স আশরাফ। যিনি আমাদের বাংলা সাহিত্যের সব জায়গায় খুব মজবুত ভাবে খুঁটি স্থাপন করেছেন। তার সাহিত্য সাধনা রীতিমতো মুগ্ধ করেছেন তরুণ লেখকদের। পাঠকদের মনে জায়গা করে নিয়েছেন অকপটে । খুব অল্প কথায় তাকে মেঘপরীর সকল লেখক পাঠক শুভাকাঙ্খীদের সামনে উপস্থাপন করা খুব কষ্টের। তাই এবারের শিশু – কিশোর সাহিত্যপত্র “মেঘপরী” পাতা সাজিয়েছি স্বনামধন্য লেখক, সাংবাদিক শিশু সাহিত্যিক কথা সাহিত্যিক প্রিন্স আশরাফের লেখক ও কর্ম জীবন দিয়ে।
প্রিন্স আশরাফ এর পিতার নাম ডা. সফেদ আলী সানা।
মাতা- সাহারা বানু। এই বরেণ্য লেখকের জন্ম ৪ ফেব্রুয়ারি, সাতক্ষীরা জেলায়। তিনি পেশায় চিকিৎসক, নেশায় লেখক।
সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র সাব-এডিটর। কর্ম জীবনে তিনি নিরলস পরিশ্রমী একজন সৌখিন মানুষ। শুধু সৌখিন মানুষ বললে ভুল হবে। তিনি ভ্রমণ প্রিয় একজন সৌখিন মানুষ। তিনি জীবনের পরতে পরতে ঘটে যাওয়া টুকরো ঘটনাগুলো যেনো তাঁর লেখালেখির জীবনে প্রতিফলিত করেছেন।
লেখালেখির জীবনে তিনি অকপটে সুস্পষ্টভাবে লিখতে পারেন। তাইতো রহস্য, থ্রিলার, হরর, অতিপ্রাকৃত, সায়েন্স ফিকশনের পাশাপাশি মূলধারার গল্প উপন্যাসেও তার দক্ষতা সমানভাবে চোখে পড়ে।
প্রিন্স আশরাফ উপন্যাস ছোটগল্প, ছড়া, টিভি নাটক, অনুবাদ, শিশু সাহিত্য- সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ করছেন।
বরেণ্য লেখক ও কথা সাহিত্যিক প্রিন্স আশরাফ এর উল্লেখযোগ্য গ্রন্থ হলো অপরাধ যাপন, আগুনের ফুল, কাঁটাতারে পুষ্পলতা, অন্ধের শহরে আয়নার ফেরিওয়ালা, আপনালয়, মাটি, রাজশহরের পরী, মেঘমুখী ফুল, এখানে শিরদাঁড়া মেরামত করা হয়, আমি হয়তো মানুষ নই ।
লেখালেখির জীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেন। যেমন উল্লেখ না করলেই নয় –
সমরেশ বসু সাহিত্য পুরস্কার, দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার, বৈশাখী টিভি নাট্য পুরস্কার, প্রিয়বাংলা পাণ্ডুলিপি পুরস্কার, বাসাসপ সাহিত্য পুরস্কার, অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার, কিশোর কলম পুরস্কার, এসবিএসপি সাহিত্য পুরস্কার প্রমুখ।
বরেণ্য লেখকের সুখী পরিবারের বেষ্টনী তৈরি করেছেন লেখিকা স্ত্রী তাহমিনা সানি, কন্যা সারাহ, পুত্র রিহানকে নিয়ে।
![]()








