- - -

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Print News

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

জামালপুর সদরের কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে কেন্দুয়া কালিবাড়ি বাজারের জামালপুর-সরিষাবাড়ি সড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১ ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থী ও সহকারী শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক রজব আলী যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ায় এর আগে তিনবার সাময়িক বরখাস্ত এবং একবার চূড়ান্ত বরখাস্ত করা হয়। এরপর পূনরায় প্রধান শিক্ষক পদে পদায়ন করে দূর্নীতি ও অনিয়মের জড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ক্রমাগত অবনতি হচ্ছে।
দাবি পূরণ না হলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa