
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধনের ধারাবাহিকতায় চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার এ দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচী শুভ উদ্বোধন করেন । এরই ধারাবাহিকতায় আজ বিকাল ৪:৩০ মিনিটে চন্ডী ছড়া চা বাগান এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন – জেলা প্রশাসক ড.জি.এম সরফরাজ । শনিবার (১৩ জুন) বিকালে চন্ডিছড়া চা বাগানে কৃষ্ণ চূড়া ও কাঠবাদাম ও আমলকী গাছের ৫ টি চারা রোপণ করে উদ্বোধন করেন। পরে শায়েস্তাগঞ্জ রেঞ্জের বাহুবলের পুটিজুরী বন বিট বনাঞ্চল , চুনারুঘাট উপজেলা রেমা-কালেঙ্গা রেঞ্জের বনাঞ্চল , জেলার বিভিন্ন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় বনজ,ফলজ,ঔষধি এবং শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়। চারা রোপণের সময় উপস্থিত ছিল কর্মকর্তা গালিব চৌধুরী , জেলা সমাজসেবা কর্মকর্তা , রেমা-কালেঙ্গা – রেঞ্জের অধীনে সহকারী বন সংরক্ষক কর্মকর্তা জয়নাল আবেদীন , এলজিইডি সহকারী প্রকৌশলী, ন্যাশনাল টি কোম্পানি অধীনে চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিম আহমেদ , বনবিভাগের অন্যান্য কর্মকর্তা – কর্মচারী উপস্থিত ছিলেন ।
![]()









